GOLI CRICKET SCORE

বন্ধুদের cricket score app

Ball-by-ball score রাখুন। বন্ধুরা match code দিয়ে live দেখবে, app-এ বা browser-এ।

APK ডাউনলোড করুন

Version 1.4.0 • Android 7.0 বা নতুন লাগবে

SHA-256: 6b690ec14bb3ee33b4bb56859bf81fc00b6dd5d75cbc441adf9e377c4b504665

কীভাবে install করবেন

Play Store-এর বাইরে থেকে যেকোনো app install করলে ফোন কয়েকটা সতর্কবার্তা দেখায়। এটা সব app-এর ক্ষেত্রেই হয়, শুধু এই app-এর জন্য না। ধাপগুলো এই ক্রমে আসবে:

  1. Download: Chrome যদি বলে "file ক্ষতিকর হতে পারে", তাহলে Download anyway চাপুন।
  2. অনুমতি: ফাইল খুললে ফোন Install unknown apps অনুমতি চাইবে। Xiaomi ফোনে লাল "Danger" পাতা আসে: নিচের ✓ দিন, ১০ সেকেন্ড অপেক্ষা করে OK চাপুন। এটা শুধু প্রথমবার আসে।
  3. Play Protect: "Unsafe app blocked" বা "Scan app" দেখালে More details চেপে Install anyway চাপুন।
  4. খুলুন: Install শেষ হলে Open চাপুন, তারপর Google দিয়ে login করুন।

⚠️ শুধু এই website থেকেই APK নামাবেন। অন্য কেউ ফাইল পাঠালে install করবেন না।

ফাইলটা আসল কি না কীভাবে মিলাবেন

উপরে লেখা SHA-256 আর আপনার নামানো ফাইলের SHA-256 একই হলে ফাইলটা আমাদেরই বানানো, পথে কেউ বদলায়নি। "Hash Droid"-এর মতো যেকোনো app দিয়ে ফাইলের SHA-256 দেখা যায়।

iPhone ব্যবহার করেন?

iPhone-এ APK চলে না। তার বদলে Safari-তে এই app খুলুন, স্কোর লেখা যাবে আর বন্ধুরা live দেখবে।

iPhone-এর জন্য app খুলুন
  1. উপরের বোতাম চেপে Safari-তে app খুলুন, Google দিয়ে login করুন।
  2. Safari-র নিচের Share বোতাম (তীর-সহ চারকোনা) চাপুন।
  3. Add to Home Screen চাপুন, তারপর Add। এরপর থেকে Home Screen-এর আইকন থেকে খুলুন, তাহলে ম্যাচ হারাবে না।

Live score দেখুন

App ছাড়াই match code দিয়ে browser-এ দেখা যায়।

Live score খুলুন